কুমিল্লায় বাক প্রতিবন্ধী ভিক্ষুককে শ্বাসরোধে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৯:৩১আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৯:৩৩

কুমিল্লা কুমিল্লায় আলমগীর হোসেন (৪৪) নামে  এক বাক প্রতিবন্ধী ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশভ। রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আলমগীর জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছর আলীর ছেলে।  
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে বাক প্রতিবন্ধী আলমগীর বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তিনি ভিক্ষা করতেন। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার গলায় জুতার ফিতা পেঁচানো ছিলো। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে মাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের ভাগিনা জসিম উদ্দিন মরদেহ শনাক্ত করেন।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) বদিউল আলম জানান, দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে শনিবার রাতে  কোনও এক সময়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে