চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন জামায়াত ক্যাডার নিহত

চট্টগ্রাম ব্যুরো
১৭ অক্টোবর ২০১৬, ০৬:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০৬:৪৬

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের সন্দেহভাজন এক ক্যাডার নিহত হয়েছে। তার নাম আবুল বাশার (৩৫)। রবিবার ভোরে ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য জানিয়েছেন।

ফরিদ উদ্দিন খন্দকার জানান, আবুল বাশার জামায়াত-শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলো। তার নামে সাতকানিয়া থানায় ২৫টি মামলা আছে। এর মধ্যে সাতটি হত্যা মামলা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এমরান ভূঁইয়া জানান, আবুল বাশার ও তার সহযোগীদের গ্রেফতার করতে ভোর সাড়ে পাঁচটার দিকে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এমরান ভূঁইয়া।

/এআরএল/

আরও পড়ুন: 

ফেসবুকে আরও অসংখ্য ‘আনসেনসর্ড গ্রুপ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম