লক্ষ্মীপুরে দুই জলদস্যু বাহিনীর গোলাগুলিতে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১২:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১২:৩২

লক্ষ্মীপুরে দুই জলদস্যু বাহিনীর গোলাগুলিতে নিহত ১ লক্ষ্মীপুরের রামগতিতে দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় মজনু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জলদস্যু মজনু বাহিনীর প্রধান বলে জানা গেছে। এসময় পুলিশ ঘটনান্থল থেকে একটি পাইপগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। মঙ্গলবার ভোরে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মজনুর বাড়ি উপজেলার চর আফজাল গ্রামে। তার নামে থানায় হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ভোরে চর রমিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তি ডাকাত মজনু বলে জানান এলাকাবাসী।

ধারণা করা হচ্ছে, ডাকাতির প্রস্তুতিকালে বা ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় ফকির বাহিনী ও মজনু বাহিনীর মধ্যে গোলাগুলিতে মজনু নিহত হয়েছে।

এ ঘটনায় ৫ জনকে আসামি করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস