রামুতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ২০:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২০:২৯

কক্সবাজার কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধদের প্রবারণার জাহাজ ভাসা উৎসবে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলছাত্র সুপন বড়ুয়া টাবুর (১৪) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর সুপন বড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপন রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা। সে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, গত সোমবার দুপুর আড়াইটার দিকে রামু বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে অনুষ্ঠিত জাহাজ ভাসা উৎসবে সহপাঠীদের সঙ্গে জলকেলির আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে সুপনসহ  একদল শিশু-কিশোর। একপর্যায়ে সুপন পানির গভীরতায় পড়ে ডুবে যায়। ওইদিন থেকে কক্সবাজার ও চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল কর্মী ও ডুবুরি দল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। সোমবার সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করে এবং বিকালে তাকে উদ্ধারে সক্ষম হয়।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ সুপন এবারের জেএসসি পরীক্ষার্থী। তার মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম