চট্টগ্রামে আগ্নেআস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
১৯ অক্টোবর ২০১৬, ১৭:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:২৩

চট্টগ্রাম চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আগ্নেআস্ত্র ও গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। বুধবার আবু তয়েব (২৩) ও তার স্ত্রী শামসিদা (২০) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ সূত্র।

এক বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে এসআই আফতাব ও এসআই রাজেশের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের বায়েজিদ বোস্তামি মসজিদ কমপ্লেক্সের একটি কসমেটিকসের দোকানের সামনে থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের তল্লাশি করে আগ্নেআস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্র জানায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে আগ্নেআস্ত্র বেচা-কেনার ব্যবসা করে আসছিল। তাদেরকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম