খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ১৩:০৯আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:১১

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে আজ  বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বাঙ্গালী ছাত্র পরিষদসহ পাঁচ বাঙালি সংগঠনের ডাকে এ হরতাল পালিত হচ্ছে।   

আজ  সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখের কয়েকটি পয়েন্টে হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। হরতালে শহরে সীমিত আকারে টমটম ও রিকশা চলাচল করতে দেখা গেলেও দূর-পাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে হরতালে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গত সোমবার রাতে বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের ভোগান্তির কথা বিবেচনা করে আজ  বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার করা হয়। পরদিন মঙ্গলবার হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষ খাগড়াছড়ি শহরে মাইকিং করে। এরপর আবার পাল্টা বিবৃতি দিয়ে হরতাল বহাল আছে বলে জানিয়ে দেয় বাঙ্গালী সংগঠনের শীর্ষ নেতারা।

জানা যায়, চলতি বছরের ১ লা আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন , ২০১৬ ’ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন এবং ৯ আগস্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশের পর ৬ অক্টোবর জাতীয় সংসদের পাশ হয়। আইনটিকে বিতর্কিত অ্যাখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বাঙালী সংগঠনগুলো।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম