ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ০৫:১৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০৫:১৭

ওবায়দুল কাদের আ. লীগের সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার নিজ জেলা নোয়াখালীতে আনন্দ মিছিল হয়েছে। চলেছে মিষ্টি বিতরণও।

বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর সেখান থেকে আর কেউ এত বড় পদ পাননি। দীর্ঘ ৩৮বছর পর এবার ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলেন। এ জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ আনন্দিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করার সঙ্গে সঙ্গে জেলা আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, সদস্য নাজমুল আলম মঞ্জু, আবু ছায়েদ কাউছার, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম ছিদ্দিকী রাজু, আলা উদ্দিন আলো, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ রাজু প্রমুখের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।

নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল বলেস, ‘আব্দুল মালেক উকিলের পর এই প্রথম নোয়াখালী থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এ জন্য স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরবাসীসহ জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক অভিনন্দন।’

এদিকে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাটেও (নোয়াখালী-৫) আনন্দ মিছিল হয়েছে। চলেছে মিষ্টি বিতরণও।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলাবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই অভিনন্দন।’

/এআরএল/

আরও পড়ুন: 

টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখছে ইংল্যান্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান