পরিবেশ ঠিক রেখেই সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র করতে যাচ্ছে সরকার: বন ও পরিবেশ মন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৬:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:০৬

রিজিওনাল স্টিয়ারিং কমিটির ১৩তম বৈঠক বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসাইন মঞ্জু বলেছেন, ‘সুন্দরবনে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে বিদ্যুৎকেন্দ্র দরকার। তাই পরিবেশ ঠিক রেখেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার।’ ২৫ অক্টোবর দুপুরে কক্সবাজারের এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ম্যানগ্রোভ ফর ফিউচার এর রিজিওনাল স্টিয়ারিং কমিটির ১৩তম বৈঠকে তিনি একথা বলেন।







সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রেখেই উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন বৈশ্বিক ও আঞ্চলিক সমন্বয়।’ মন্ত্রী তার বক্তব্যে টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী। কর্মশালার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এমএফএফ’র সমন্বয়কারী ড. স্টিন ক্রিস্টেন সেন। আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) আঞ্চলিক পরিচালক আবান মার্কার কাবরাজি ও বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ। রিজিওনাল স্টিয়ারিং কমিটির ১৩তম বৈঠক
ম্যানগ্রোভ ফর ফরেস্টের(এমএফএফ) ১৩ তম আঞ্চলিক পরিচালনা কমিটির দুই দিনব্যাপী এই সভাটি বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়, আইইউসিএন এবং এমএফএফ’র বাংলাদেশ সেক্রেটারিয়েট যৌথভাবে আয়োজন করে।
২০১৬ সালে এমএফএফ’র অর্জন, ২০১৭ সালের কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদী টেকসই কৌশল নির্ধারণে আলোচনার লক্ষ্যে এবারের দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন।
এবারের সভায় এমএফএফ’র আন্তর্জাতিক সমন্বয় দল প্রধানসহ সংস্থাটির সদস্য রাষ্ট্রের মধ্যে কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, সিসিলি দ্বীপপুঞ্জ, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। চীন আউটরিচ সদস্য রাষ্ট্র হিসেবে কর্মশালায় অংশ নিচ্ছে।




/এফএস/



সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী