চাঁদপুরের ১৬ ইউপি’র ৩৬ কেন্দ্রে ভোট সোমবার

চাঁদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ২৩:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২৩:২৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ চাঁদপুরের ১৬টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হতে চলেছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার, নারী মেম্বার প্রার্থী এবং সমভোট প্রাপ্ত প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে।৬টি ইউনিয়নে হবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচনে ভোট। ১০টি ইউপিতে স্থগিত কেন্দ্রের ভোট হবে শুধু মেম্বার নির্বাচনের জন্য। জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন অফিস জানায়, সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নতুন নির্বাচন এবং গোলযোগে স্থগিত হওয়া চান্দ্রা, কল্যাণপুর, ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব, শাহরাস্তির চিতোষী পূর্ব এবং রায়শ্রী উত্তর ইউনিয়নে হবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচন।
এ নির্বাচনে জেলার ১৪টি কেন্দ্র নতুন এবং ২২টি স্থগিত কেন্দ্রে নির্বাচন হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য স্থগিত কেন্দ্র প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন। ৮-৯ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সেই সাথে ২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব টহলে থাকবে। এর মধ্যে ফরিদগঞ্জে র‌্যাবের ৪টি গাড়িতে ২টি টিম, চাঁদপুর সদরে ৪টি গাড়িতে ২টি টিম, হাইমচরে ২ গাড়িতে ১টি টিম এবং শাহরাস্তিতেও র‌্যাবের একটি টিম কাজ করবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের সতর্কতা অবলম্বন করেছি। আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত থাকবে। কেউ দখল করার চেষ্টা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্কতায় থাকবো। তাছাড়া এবারই যে নির্বাচন চূড়ান্ত করতে হবে বিষয়টি তা না। কেউ ঝামেলা বা দখল করার চেষ্টা করলে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হবে।

তিনি বলেন, সমভোট প্রাপ্তদের নির্বাচনের বিষয়টি হচ্ছে- একটি পদের জন্য যেখানে কয়েকজন প্রার্থীর ভোটে লড়েছে। কিন্তু ভোটের ফলাফলে গিয়ে দু’জন প্রার্থী সমান সমান ভোট পেয়েছে। সেখানে শুধুমাত্র ওই দু’ই প্রার্থীর মধ্যেই নির্বাচন হবে। বাকী প্রার্থীরা বাদ পড়বেন।

/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের