কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী-মেঘনা সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রোজিনা খাতুন (৩০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের কামাল মিয়ার ছেলে জিসান (১২) ও সুনামগঞ্জ জেলার কমলগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৩৫)। আহতরা হলেন, নিহত রোজিনার স্বামী ফারুক মিয়া (৪০) ও তাদের ছেলে ফারহান (২)।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের (ওসি) আবদুল আউয়াল জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান গোমতী সেতু থেকে নামার পর টোল প্লাজায় প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রিজিয়া খাতুন নামে আরেকজনের মৃত্যু হয়।
/এমডিপি/








