সৌদি আরবে ভাইকে হত্যার পর আত্মহত্যা বাংলাদেশির, পরিবারে শোকের মাতম

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৬, ১৭:২৪আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৭:২৪

লক্ষ্মীপুর সৌদি আরবের আল সাহাবিয়া মল এলাকায় মঙ্গলবার (০১ নভেম্বর) বিকালে আব্দুল হাই ও জসিম উদ্দিন নামের দুই বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাগমুদ গ্রামের বড় পাটোয়ারী বাড়ির বাসিন্দা তারা। নিহত আব্দুল হাই আলী আজমের ছেলে ও জসিম  একইবাড়ির করিম খলিফার ছেলে। দূর প্রবাসে একসঙ্গে পরিবারের দুই সদস্যের আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্বজনরা। আব্দুল হাইয়ের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাকে হত্যার পর জসিম আত্মহত্যা করেছে।

বাংলাদেশের গণমাধ্যম ও প্রবাসী স্বজনদের কাছ থেকে আব্দুল হাই ও জসিম উদ্দিনের মৃত্যুর খবর পান তাদের স্বজনরা।  খবর পেয়ে পরিচিতরাও সমবেদনা জানাতে আসছেন বাড়িতে। বুধবার সকাল ৮টার দিকে আব্দুল হাইদের বাড়িতে গিয়ে দেখা যায় চলছে শোকের মাতম।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম এ ব্যাক্তিকে হারিয়ে হতবিহ্বল আবদুল হাইয়ের মা-বাবাসহ পরিবারের সদস্যরা। আব্দুল হাইয়ের স্ত্রী  আলেয়া বেগম বলেন, ‘সর্বশেষ বিকেল ৫টার দিকে তার সঙ্গে কথা হয়েছিল। এর এক ঘন্টা পর মৃত্যুর সংবাদ পাই।’

তিনি অভিযোগ করেন সৌদি আরবে জসিম, আব্দুল হাই ও চট্রগ্রামের এক লোক একসঙ্গে থাকতো। দুপুরে ভাত খাওয়ার পর চট্রগামের ওই লোক নামাজ আদায় করছিলেন। এসময় জসিম বাহির থেকে এসে হঠাৎ ওই ব্যাক্তির মাথায় আঘাত করে। এসময় বাধা দিতে গেলে আব্দুল হাইকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে জসিম। এর আগে চট্রগ্রামের ওই লোক রক্তাক্ত অবস্থায় রুম ত্যাগ করে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। 

আব্দুল হাইয়ের ১৪ বছর বয়সী একমাত্র ছেলে মেহেদী হাসান রাহুল জানান, ‘বাবার লাশ চাই, হত্যার বিচার চাই। আমরা ৫ থেকে ৬ লাখ টাকা ঋণগস্ত। এ টাকা কে দেবে এখন?’

এদিকে জসিমের ঘরে গিয়ে দেখা গেছে স্বজনদের ভিড়। আর তার স্ত্রী বিছানায় অচেতন হয়ে পড়ে আছেন। অসুস্থতার অজুহাতে প্রতিবেশীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেননি তাকে। তবে জসিমের চাচাতো ভাই আব্দুল মন্নান জানান, অল্প কিছুদিন ধরে জসিম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। তাই আব্দুল হাইকে হত্যা করে সে নিজেও আত্মহত্যা করেছে।

জানা যায়, প্রায় ১৮ বছর ধরে আব্দুল হাই সৌদি আরবে থাকেন। সর্বশেষ এক মাস আগে তিনি দেশ ঘুরে যান। তবে তার পারিবারিক অবস্থা খুব একটা পরিবর্তিত হয়নি।

স্থানীয় প্রশাসন বলছে, পরিবার চাইলে লাশ ফেরৎ আনাসহ অসহায় পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।

আরও পড়ুন- 


প্রভাবশালী ব্যক্তিরা আইনের আওতায় এসেছেন: দুদক চেয়ারম্যান

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম