নাসিরনগরে হামলা: পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৬, ০০:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০১:১৯

গত রবিবার (৩০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দফতরের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে  প্রধান করে চার সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ভেঙে ফেলা হয়েছে প্রতিমা

কমিটির অপর সদস্যরা হলেন- পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই)   অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, পুলিশ হেড কোয়ারটারের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার (হেডকোয়ারটার) রাজন চন্দ্র দাস।

কমিটির সদস্যরা ঘটনা সর্ম্পকে জেনে আগামী ৭ কার্য দিবসের মধ্যে পুলিশ হেড কোয়ারটারে রিপোর্ট জমা দেবেন। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ  তথ্য নিশ্চিত করেন। 

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘মানবিক কারণে পুলিশের পক্ষ থেকে হামলার শিকার ক্ষতিগ্রস্ত ১০টি মন্দির প্রতিটিকে ১০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ২৯টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের পক্ষ ধেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ অক্টোবর) ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ছবি পোস্টের কথিত অভিযোগে গত রবিবার (৩০ অক্টোবর) স্থানীয়রা এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিন সকাল থেকে নাসিরনগর সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ চলাকালে তিন থেকে চারশ লোক জড়ো হয়ে উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং মন্দিরের ওপর হামলা চালায়। এরপর নাসিরনগরে তিন প্লাটুন বিজিবি, দুই শতাধিক পুলিশ এবং র‌্যাব মোতায়েন করা হয়।  

আরও পড়ুন: যারা ধর্মনিরপেক্ষ দেশ চায় না তারাই এই ঘটনা ঘটিয়েছে: সুলতানা কামাল 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম