নাসিরনগরে ফুটেজ দেখে গ্রেফতার আরও ৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ১০:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১০:৩২

নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িতে তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, শুক্রবার চার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচশ জনকে আসামি করা হয়েছে।

নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দিরে এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম