রসরাজের পাশে ছয় আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ০৯:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ০৯:২২

রসরাজ দাস ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাসকে আইনি সহায়তা করবেন জেলার ছয় আইনজীবী। ইতোমধ্যে ওই ছয় আইনজীবী রসরাজের উকালতনামায় স্বাক্ষর করেছেন। তবে রসরাজ রিমান্ডে থাকায় সোমবার সন্ধ্যা পর্যন্ত তার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি।

এর আগে ৬ নভেম্বর রসরাজকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।  

সোমবার ওই ছয় আইনজীবীর মধ্যে একজন অ্যাডভোকেট মোহাম্মদ নাসির মিয়া আইনি সহায়তা দেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

অপর পাঁচ আইনজীবী হলেন, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, অ্যাডভোকেট লিটন দেব, অ্যাডভোকেট অসীম বর্ধন ও অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী।

অ্যাডভোকেট মোহাম্মদ নাসির মিয়া আরও বলেন, ‘গ্রেফতারের পর থেকে রসরাজ আইনজীবীদের কাছ থেকে কোনও ধরণের আইনি সহায়তা পাচ্ছিল না বলে অভিযোগ উঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই আমার রসরাজের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।’

২৯ অক্টোরব শনিবার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রসরাজকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত,  ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ সোমবার পর্যন্ত এ মামলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম