কুমিল্লার আদালতে প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ২০:০৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:০৬

কুমিল্লার আদালতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হকের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহর আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী অ্যাড. সুবীর নন্দী বাবু। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হক

আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বর্ণ কমল নন্দী।

এদিকে বিকালে আইনজীবী সমিতির ৪র্থ তলায় সংবাদ সম্মেলন করে হিন্দু আইনজীবীদের সংগঠন জেলা আইনজীবী ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোপাল ভৌমিক হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হককে মন্ত্রীসভা থেকে অপসারণ দাবি করেন। তার ইন্দনে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।

এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুভাস চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর নন্দী বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বর্ণ কমল নন্দী ও সদস্য নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম