নোয়াখালীতে ট্রলারডুবি, ৩ জনের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৭:২৯

ট্রলার ডুবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি যাত্রীবাহী  ট্রলার ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িরচরে এ  ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলো  সদর উপজেলার চরকরমূল্যার আলী আহম্মদের ছেলে আশিক (১৩) এবং কোম্পানীগঞ্জের চর উড়িয়ার ইব্রাহিমের ছেলে হৃদয় (৫)।নিহত অপর ব্যক্তির বাড়ি সুবর্ণচর। তবে তার নাম জানা যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার গাংচিল ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে উড়িরচরের বরইতলা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে স্থানীয় নূর নবী মিঞার ইঞ্জিনচালিত নৌকা। আনুমানিক ১২টার দিকে নৌকাটি মেঘনা নদীর ছড়ি খাল হয়ে ঘাটের দিকে যেতেই উল্টে যায়। তখন জোয়ারের পানিও অনেক বেশি ছিল। অনেকে বলছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এমন ঘটনা ঘটেছে। পরে আশ-পাশে থাকা লোকজন ও মাছ ধরার কয়েকটি নৌকা দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে।  এ সময় তিনজনের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জের চরবালুয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থলে থাকা এসআই  রবিউল হক তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, দুইজনের পরিচয় জানা গেলেও একজনকে দ্রুত আত্মীয়-স্বজনরা নিয়ে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে  ট্রলারটি ডুবে গেছে। দ্রুত জোয়ারের পানি সরে না গেলে প্রাণহানির ঘটনা আরও বাড়তো।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম