জাতীয় পার্টির দু’গ্রুপের একই স্থানে সভা, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ০০:৪০আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ০০:৪৪

জাতীয় পার্টির দু’গ্রুপের একই স্থানে সভা, ১৪৪ ধারা জারি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে সভা ও মানববন্ধন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের পৈরতলা এলাকায় পূনশ্চ কমিউনিটি সেন্টার ও তার আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক এবং কাজী মামুনুর রশীদকে সদস্য সচিব করা হয়। জিয়াউল হক পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য। কাজী মামুনুর রশীদ চেয়ারম্যানের উপদেষ্টা। শনিবার সকাল ১০টায় ওই কমিটি পূনশ্চ কমিউনিটি সেন্টারে তাদের প্রথম সভা আহ্বান করে। আর এই কমিটি গঠনের প্রতিবাদে কমিউনিটি সেন্টারের সামনে একই সময় মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দেয় পৌর জাতীয় পার্টি। পৌর জাতীয় পার্টি সভাপতি ফিরোজ খান জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওহাহেদুল হক এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমানের অনুসারীরা। এ অবস্থা আইনশৃঙ্খলা  পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম