ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে জাতীয় পার্টির দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ০৯:০৫আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ০৯:২৫

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে সভা ও মানববন্ধন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।  শনিবার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের পৈরতলা এলাকায় পূনশ্চ কমিউনিটি সেন্টার ও তার আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল হক।

জানা গেছে, সম্প্রতি জেলা জাতীয় পার্টির আহ্ববায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক এবং কাজী মামুনুর রশীদকে সদস্য সচিব করা হয়। জিয়াউল হক পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য। কাজী মামুনুর রশীদ চেয়ারম্যানের উপদেষ্টা। শনিবার সকাল ১০টায় ওই কমিটি পূনশ্চ কমিউনিটি সেন্টারে তাদের প্রথম সভা আহ্বান করে।

এদিকে এই কমিটি গঠনের প্রতিবাদে কমিউনিটি সেন্টারের সামনে একই সময় মানববন্ধন ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয় পৌর জাতীয় পার্টি। পৌর জাতীয় পার্টি সভাপতি ফিরোজ খান জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওহাহেদুল হক এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমানের অনুসারিরা এই কর্মসূচি দেন।  এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল হক জানান অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ওই এলাকায় আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের পৈরতলা এলাকায় পূনশ্চ কমিউনিটি সেন্টার ও তার
আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন- 

সাঁওতাল পল্লীতে চলছে খাদ্যসংকট, স্কুলে যাচ্ছে না আতঙ্কিত শিশুরা
‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম