নাসিরনগরে ফের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১৩:১৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৩:১৯

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার পশ্চিমপাড়ায় এক  হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে বাড়ির মালিক ছোট্ট লাল দাস বাদী হয়ে নাসিরনগর থানায় মামলাটি করেন।

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির মালিক ছোট্ট লাল দাস বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

ওসি জাফর জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে। অচিরেই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, রবিবার ভোররাতে নাসিরনগর সদরের পশ্চিম জেলেপাড়ার ছোট্ট দাসের জাল রাখার ঘরে কে বা কারা আগুন দেয়। এতে ছোট্ট দাসের বিপুল পরিমাণ জাল পুড়ে ছাই হয়ে যায়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম