নাসিরনগরে ঘটনায় ড. এমাজ উদ্দিনের বিচার বিভাগীয় তদন্ত দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৮:১৫

ড. এমাজ উদ্দিন নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহামেদ।  সোমবার দুপুরে তার নেতত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।
ড. এমাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,  এখানকার জনগণ যাতে নিজেদের অনিরাপদ মনে না করে সেই ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। এঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের পাশাপাশি তাদের  কাছ থেকে ক্ষতি পূরণ আদায় করতে সরকারের কাছে আহবান জানান তিনি।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়ি সরকারিভাবে মেরামতের দাবি জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এই হামলা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। ফলে যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে  হবে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক