মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে জোড়া খুন

কুমিল্লা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ১০:৩৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১০:৪১

 

কুমিল্লা কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে বিরোধের জের ধরে মোক্তার হোসেন ও সবুজ নামে দুই যুবককে পিটিয়ে এবং বৈদ্যুতিক শক দিয়ে হত্যার করা হয়েছিল। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) গভীর রাতে জেলার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে এ হত্যার দুই আসামি গোলাম কিবরিয়া (৩০) ও ইব্রাহিম খলিলকে (২৭) গ্রেফতার করে। তাদের দেওয়া স্বীকারোক্তিতেই বেরিয়ে আসে এ তথ্য। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারসহ অন্যদের নাম প্রকাশ করে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মো. তারেক আজিজের আদালতে ১৬৪ ধারায় জবাবন্দি দিয়েছে বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, ঢাকার মিরপুরে বসবাসরত ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ক্বারী রোস্তম আলীর ছেলে মোক্তার হোসেন তার বন্ধু ঢাকার মিরপুরের কাজিপাড়াস্থ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও জেলার দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের আমির হোসেনের ছেলে হাফেজ সালমান খাঁন সবুজকে নিয়ে গত ৭ নভেম্বর জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামের আব্দুল হাকিমের ছেলে সাইফুলের বাড়িতে আসেন। দীর্ঘদিন সাইফুল ও মোক্তার হোসেনের মধ্যে মাদক ব্যবসার লেনদেন ছিল। এক পর্যায়ে মোক্তার হোসেন মাদক বিক্রির টাকার জন্য সাইফুলকে চাপ প্রোয়গ করে। এতে সাইফুল ক্ষিপ্ত হয়ে তার সহযোগী গ্রেফতারকৃত গোলাম কিবরিয়া ও ইব্রাহিম খলিলসহ অন্যদেরকে নিয়ে মোক্তার ও সবুজকে পিটিয়ে এবং বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে বুড়িচং থানার এসআই আবদুল হক ও এসআই সাইফুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার মোকাম গ্রামের আবদুল বারেকের ছেলে গোলাম কিবরিয়া হাফেজ ও একই গ্রামের আবদুল লতিফের ছেলে ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে।

বুড়িচং থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানান, মাদক বিক্রির টাকার লেনদেনের বিরোধের জের ধরে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে। মামলায় গ্রেফতারকৃত গোলাম কিবরিয়া ও ইব্রাহিম খলিল আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের সম্পৃক্ততাসহ অপর আসামিদেরর নাম প্রকাশ করেছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের