মেধাবীদের রাজনীতিতে আসা উচিত: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৭:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৭:৩০

মেধাবীদের রাজনীতিতে আসা উচিত: ওবায়দুল কাদের মেধাবীদের রাজনীতিতে আসা উচিত  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মেধাবীরা রাজনীতিতে আসলে রাজনীতির গুণগত উন্নয়ন হবে। আর মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না আসলে ঐ স্থান খারাপদের দখলে চলে যাবে।’

রবিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ ২০১৬ লানিং অ্যান্ড আনিং আউটসোর্সিং ট্রেনিং ও ই-মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ই আমাদের ভবিষ্যত নেতা হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তিতে নীরব বিপ্লব ঘটিয়ে চলছেন। জয় হবে আমাদের ফিউচার লিডার।’

ওবায়দুল কাদের বলেন, ‘যারা জনগণের চোখের ভাষা বুঝে না, তাদের রাজনীতি করা সাজে না। তিনি আরও বলেন, ‘দেশে আজ সাম্প্রদায়িক উগ্রবাদের উপস্থিতি বেড়ে গেছে। নাশকতাকারীরা যে কোনও সময় যে কোনও ঘটনা ঘটাতে পারে। এদিকে আমাদের নজর রাখতে হবে।’

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘রাজনীতি করবেন না। এমনকি ছাত্রদের রাজনীতিতে জড়াবেন না।’

তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান মন্ত্রী জানিয়ে বলেন, ‘আজকের তরুণদের বিশাল একটা অংশ ইয়াবার মতো মাদকের ছোবলে পরাজিত। এ পরাজয় দেশকে পিছিয়ে দিবে।’

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য ড. এম অহিদুজ্জামান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এসময় জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। সে লক্ষ্যে বিশ্বমানের প্রশিক্ষণে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষত জনবল তৈরি করা হচ্ছে। আর দেশের মেধাবী তরুণ-তরুণীদের এ সুযোগটি কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে ।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোরশেদ আলম এমপি, আয়েশা আলী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও হলের প্রভোস্ট, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো. রাশেদ উদ্দিন ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন পাভেলসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক