ডেমু ভাঙচুর: সাত ঘণ্টা পর চবিতে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম ব্যুরো
২১ নভেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৮:১৮

ডেমু ভাঙচুর: সাত ঘণ্টা পর চবিতে ট্রেন চলাচল স্বাভাবিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলরত একটি ডেমু ট্রেন ভাঙচুরের ঘটনায় স্থগিত ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সাত ঘণ্টা পর সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ সাত ঘণ্টা স্থগিত থাকার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে চবি ক্যাম্পাসের উদ্দেশ্যে নগরী থেকে একটি ট্রেন ছেড়ে গেছে।
এর আগে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলরত একটি ডেমু ট্রেন ভাঙচুর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে চবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডেমু ভাঙচুরের ঘটনায় চবিতে ট্রেন চলাচল স্থগিত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম