সীমান্ত সমস্যা সমাধানে আলোচনায় একমত বিজিবি-বিজিপি

কক্সবাজার প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৮:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:২৯

কক্সবাজারে বিজিবি-বিজিপি বৈঠক মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে কোন সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কর্মকর্তারা। বুধবার (২৩ নভেম্বর) কক্সবাজারে বিজিবি-বিজিপি কমান্ডারদের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিজিবির কর্মকর্তারা এসব তথ্য জানান।  

বুধবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই সৌজন্য বেঠক হয়। কক্সবাজার বিজিবি’র রেস্ট হাউজে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে ২৭ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার ও দক্ষিণ পূর্ব রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম। মিয়ানমারের পক্ষে ৩১ সদস্যের দলে নেতৃত্ব দেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল তু সান লিন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি’র রেস্ট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, ইয়াবা ও মাদকদ্রব্য চোরাচালান, তথ্য আদান প্রদানসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ পরস্পরকে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে সম্মত হন।

বৈঠকে বাংলাদেশ দলে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী, কর্নেল এম এম আনিসুর রহমান, পিএসসি, কর্নেল  মো. হাবিবুর রহমান, পিএসসি, লে. কর্নেল মো. তৌহিদুল ইসলাম, বিজিজিএম (বার), পিএসসি,  লে. কর্নেল মো. আনোয়ারুল আযীম, লে. কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী, লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএমএস, লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম, লে. কর্নেল  এ আর এম নাসিরউদ্দীন একরাম, পিএসসি, মেজর মো. আবদুস সালাম, মেজর মাহবুব সাবের, মেজর মেহেদী হাসান রবিন।

আরও পড়ুন- 

‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের