দিয়াজের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ নেতাকে আসামি করে হত্যা মামলা

চট্টগ্রাম ব্যুরো
২৪ নভেম্বর ২০১৬, ১৩:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৩:৪২

ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন দিয়াজের মা জাহেদা আমীন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে তিনি এ মামলা করেন।

আসামিদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রেসিডেন্ট আলমগীর টিটু, সহকারী প্রক্টর সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক আনোয়ার হোসেনের নাম আছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিয়াজের বড় বোন জোবায়দা সরোয়ার নিশা। তিনি জানান, এ বিষয়ে তারা বিকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে জানানো হলেও পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে।

আরও পড়ুন:
দিয়াজ আত্মহত্যা করেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান পরিবারের

/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম