ঘুমধুম সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১১:২৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১১:২৬

কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় ৫ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুইটি শিশু রয়েছে। এ নিয়ে গত ২৭ দিনে কক্সবাজার ৩৪ বিজিবি অনুপ্রবেশের সময় ৪১৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠালো।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। এ কারণে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ অনেকটা কমে এসেছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে মিয়ানমারের আরকান মুসলিম অধ্যুষিত এলাকায় সে দেশের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস হামলা বেড়ে যাওয়ার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।

আরও পড়ুন- 

বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম