কুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

কুবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ০৫:১৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০৫:১৬

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার ফল প্রকাশের বিষয়টি বাংলা ট্রিবিউন কে নিশ্চিত করেন।

একই সঙ্গে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখও ঘোষণা করা হয়েছে। ইউনিট ভিত্তিক পাসের হার এখনও জানা যায়নি ।

ভর্তি পরীক্ষার ফলাফল ও সাক্ষাৎকার সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইট  www.cou.ac.bd এ ঠিকানায় পাওয়া যাবে।

কুবির ভর্তির সাক্ষাৎকার ১৮-২০ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু আগামী ১৮ই ডিসেম্বর।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউন কে এ তথ্য জানান।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ২০০০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখায় ১ থেকে ১০০০ জন, বিজ্ঞান শাখায় ১ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ থেকে ২৫০ জনের সাক্ষাৎকার ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

একই সাথে ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বানিজ্য শাখায় ১ থেকে ৩০০, বিজ্ঞান শাখায় ১ থেকে ৫০ এবং মানবিক শাখায় ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের সাক্ষাৎকার শেষে ফলাফল প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর ।

এছাড়াও সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৩ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত।

ভর্তির সাক্ষাৎকার সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এ ঠিকানায় পাওয়া যাবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের