রোহিঙ্গা বোঝাই আরও ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪২

রোহিঙ্গা বোঝাই আরও ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই আরও ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম সীমান্ত দিয়ে ৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সকাল ৭ থেকে বেলা ১১টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। এসব নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে বিজিবি।  

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে ৬ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ৩জন পুরুষ ও ৩জন নারী ছিল। তারা প্রত্যেকেই সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলো।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকাকে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর থেকে মুসলিম রোহিঙ্গারা জীবন বাচাতে অনুপ্রবেশ করে বাংলাদেশে আসছে। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তরক্ষীরা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। গত নভেম্বর মাস থেকে এ পর্যন্ত ২২৫টি নৌকা নাফ নদীর জলসীমানার শুন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। এতে প্রায় ২ হাজার ৩০০ জন রোহিঙ্গা ছিল।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের