রোহিঙ্গাদের আরও ৯টি নৌকা ফেরত

কক্সবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৪২

রোহিঙ্গাদের আরও ৯টি নৌকা ফেরত কক্সবাজারের নাফ নদীর জলসীমানার ৪টি পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই আরও ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি। এসব নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর জলসীমানা অতিক্রম করার সময় শুন্যরেখা দিয়ে ৯টি রোহিঙ্গা বোঝাই নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে গত ৮দিনে রোহিঙ্গা বোঝাই ৩১টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

এদিকে, উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম সীমান্ত দিয়ে শিশুসহ ৫ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ফেরত পাঠানো ৫ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ও ৩ শিশু রয়েছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবরে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যান্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েককটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর থেকে মিয়ানমারের নাগরিকরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক