চট্টগ্রামে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন হুজি সদস্য কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:২৩

চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন হুজি সদস্য
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাত-উল-জিহাদের (হুজি) পাঁচ সন্দেহভাজন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। নগরীর আকবর শাহ থানায় দায়েরকৃত তিনটি মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের কারাগারে পাঠানোর এ নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে সন্ত্রাস দমন আইনসহ অস্ত্র ও বিস্ফোরক আইনের অধীনে, আটক পাঁচ হুজি সদস্যের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন র‌্যাব-৭এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম রাব্বানী। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্দ্বীপ কুমার দাস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। 
সন্দেহভাজন পাঁচ হুজি সদস্য হলো মাওলানা তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, হাফেজ আবুজর গিফফারী, নুরে আলম ও ইফতেশাম আহমেদ। বৃহস্পতিবার সকালে নগরীর কর্নেল হাট এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে উল্লিখিত পাঁচ ব্যক্তিকে আটক করে র‌্যাব।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক