দুর্নীতি মামলায় হাতিয়ার নিঝুম দ্বীপের চেয়ারম্যান আটক

নোয়াখালী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ০২:৪১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ০২:৪২

দুর্নীতি মামলায় হাতিয়ার নিঝুম দ্বীপের চেয়ারম্যান আটক দুর্নীতি মামলায় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ উদ্দিনকে (৫০) আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে আটক করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান জানান, চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন ১১৯ জন হতদরিদ্র নারীদের নামে ৪২ মেট্রিক টন চাল এবং ৩৮৯ জন জেলেদের নামে বরাদ্দকৃত ৬২ মেট্রিক টন চালের মধ্যে আংশিক বিতরণ করেন। পরে ওই চালের মধ্য থেকে ৫০ মেট্রিক টন চাল তিনি আত্মসাৎ করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

এ ঘটনায় গত ১৫ মে নিঝুম দ্বীপের সাবেক ইউপি সচিব ছিদ্দিক আহমেদ জুয়েল বাদী হয়ে দুর্নীতির অভিযোগ করে মেহেরাজের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। যার নং-১৩, তাং- ১৫/০৫/১৬ইং। মামলাটি জেলা পুলিশ সুপার থেকে নোয়াখালী দুর্নীতি দমন অফিসে হস্তান্তর করা হয়।

পরে দুদক নোয়াখালী শাখার সহকারি পরিচালক মো. মশিউর রহমান মামলাটি তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পায়। এর ভিত্তিতে রবিবার দুপুরে মাইজদী দুদক কার্যালয়ে ডেকে এনে তাকে গ্রেফতার করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম