কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে পিষ্ট হয়ে জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের দুইল্যারজিরি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদীন।
নিহতরা হলেন, পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার মো. সৈয়দ আলম (৬০) ও তার মেয়ে জামাই মোহাম্মদ আলমগীর (৩০)। তিনি শাপেরঘারা এলাকার চান মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জয়নাল জানান, পেকুয়ার শিলখালী ইউনিয়নের দুইল্যারজিরি এলাকায় ধান ও শাক-সবজির খামার করেছেন সৈয়দ আলম। রাতে ক্ষেতের পাহারা শেষ করে খামারের ধান মাড়াইয়ের স্থানেই তাবুতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েন জামাই-শ্বশুর। ভোরে একটি বন্যহাতি সেখানে হামলা করে। এতে শ্বশুর সৈয়দ আলম ও জামাই মোহাম্মদ আলমগীর হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
৫০০ টাকার জন্য খুন করা হয়েছে চীনা নাগরিককে!
/বিটি/








