নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হারুন অর রশিদের স্ত্রী হাছিনা আক্তার (৩৫) ও তাদের মেয়ে হিমু আক্তার (১০)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, দুপুরে সোনাইমুড়ী বাজারগামী একটি সিএনজি অটোরিকশা উপজেলা পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
/এমডিপি/








