ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কয়লা মাটি তুলতে গিয়ে চাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনীতি দাস (৪০) ও তার ছোট ভাই সুনির্মল দাসের স্ত্রী নমিতা দাস (৩৫)। নিহতরা একে অপরের জা হন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে এসপি জানান, দুপুরে সুনীতি এবং নমিতা গ্রামের পুকুরের তলায় কয়লা মাটি কাটতে যান। এক পর্যায়ে উপর থেকে মাটির স্তূপ ধসে তাদের ওপর পড়ে। তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান।
/এইচকে/








