নাসিরনগরের ঘটনায় আ.লীগ নেতা আহাদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৩০

আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদকে (৫০) জেলগেটে চারদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম ওই আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন গ্রেফতার আব্দুল আহাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে চারদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
প্রসঙ্গত, নাসিরনগরে হিন্দুবাড়িতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আহাদকে মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ঘোষপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 
এর আগে গত ৩০ অক্টোবর ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন এমন অভিযোগ তুলে নাসিরনগরে শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ১০টি মন্দির। এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম