চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

চাঁদপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ০৯:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১০:২২

বন্দুকযুদ্ধ চাঁদপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে মতলব উত্তর উপজেলার ডুগবি গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত মজিদের বাড়ি মতলব উত্তর উপজেলায় এবং হাবুর বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৩টায় বেশ কয়েকজন ডাকাত ডুগ্গী গ্রামে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতদল তাদের ওপর গুলি ছুড়তে শুরু করে। পরে পুলিশ পাল্টাগুলি ছুড়লে মজিদ ও হাবু ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছোড়ে।

ওসি আরও জানান, নিহত ডাকাত মজিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা এবং হাবুর নামে ৪টি মামলা রয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী