উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ১০:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১২:৫৭

খাগড়াছড়ি লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা  সড়ক অবরোধ চলছে।

বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচ খাগড়াছড়ি শহরে প্রবেশ করলেও অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে কোনও যানবাহন ছেড়ে যায়নি। জেলা থেকে আন্তঃউপজেলা সড়কগুলোতে কোনও যান চলাচল করছে না। সকালে দু’একটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হলেও জেলা শহরের কোনও পিকেটিং চোখে পড়েনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেন লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির আহ্বায়ক অংগ্যপ্রু মারমা ও সদস্য সচিব বেবি রানী বসু।

উল্লেখ্য, গত সোমবার লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গ্রেফতার করে নিরাপত্তাবাহিনী। লক্ষীছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক মফিজুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করলে আদালত জ্যোতি চাকমার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তার গ্রেফতারের বিষয়টিকে ষড়যন্ত্রমূলক অ্যাখ্যা দিয়ে তার দ্রুত মুক্তির দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) বেশ কয়েকটি সংগঠন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক