কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ০১:৪৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ০১:৪৮

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ১৩০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ। তার নাম জিয়াউর রহমান (৩৫)। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক জিয়াউর রহমানের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী এলাকায়।

এসআই মানস বলেন, ‘শুক্রবার বিকাল ৪ টা ২০ মিনিটের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইটের যাত্রীদের ব্যাগ-লাগেজ ও মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এ সময় এক যাত্রীর ব্রিফকেসের ভেতর সন্দেহজনক বস্তু থাকার সংকেতের কারণে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেসটি খুলে একটি পলিথিন মোড়ানো প্যাকেট উদ্ধার করে। পরে প্যাকেটটি থেকে ১ হাজার ১৩০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বিমানযাত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এসআই মানস।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের