নোয়াখালীতে ভাতিজাকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৭:১৬আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:১৬

নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে চাচার হাতে খুন হয়েছেন পূর্ণ চন্দ্র দাস (২৫) নামের এক মাছ ব্যবসায়ী। এ ঘটনায় চাচা বিধান চন্দ্র দাস প্রকাশ ওরফে সাইফুল ইসলামকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দশঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত পূর্ণ চন্দ্র দাস মধ্য দশঘরিয়া গ্রামের দাস বাড়ির প্রিয় লাল দাসের ছেলে। আটককৃত বিধান চন্দ্র দাস প্রকাশ সাইফুল ইসলাম একই বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন আগে ভাতিজা পূর্ণ চন্দ্র দাসের একটি বাইসাইকেল চুরি করে বিক্রি করে দেন সাইফুল ইসলাম। পরে সোমবার (৯ জানুয়ারি) বিকালে এ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বাকবির্তক হয়। এ সময় পূর্ণ চন্দ্র দাস তার সাইকেলের টাকা ফেরত দিতে সাইফুল ইসলামকে বলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে পূর্ণ চন্দ্র দশঘরিয়া বাজারে মাছ ব্যবসায়ী পূণ্যকে হঠাৎ করে একটি ধারালো ছুরি দিয়ে জবাই করেন সাইফুল ইসলাম। ওই সময় পূণ্য চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ঘাতক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারী সাইফুল ইসলামকে হত্যায় ব্যবহৃত ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ধর্ম বদল করে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন বিধান চন্দ্র দাস।

 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম