সেন্টমার্টিনে যাওয়ার সময় ৭৫০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ১৫:২৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৬:০৬

সেন্টমার্টিন যাওয়ার পথে জাহাজ কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল সাগরে ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে সাড়ে ৭ শয়েরও বেশি পযর্টক রয়েছে যা ধারণ ক্ষমতার দুই গুণেরও বেশি। টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শফিউল আলম বিষয়টি নিশ্চত করেছেন।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশে রওনা হয় জাহাজটি। পথে মিয়ানমার সীমান্তবর্তি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে যায় বলে জানা গেছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, ‘জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পযর্টকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত
যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে এলসিটি কাজল জাহাজের ব্যবস্থাপক আবদুর রহিম খোকার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

/এফএস/ 

আরও পড়ুন- 

নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম