চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ১৯:২০আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৯:২০

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার তুলনায় লক্ষ্মীপুর জেলায় অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার দেওয়া হয়।

চট্রগ্রাম রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো. সফিকুল ইসলাম (বিপিএম) আনুষ্ঠানিকভাবে তাকে এই পুরস্কার প্রদান করেন। 

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ মার্চ আ স ম মাহাতাব উদ্দিন লক্ষ্মীপুরে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে আগের বছরের তুলনায় বেশি ওয়ারেন্ট তামিল, চুরি-ডাকাতি রোধ, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতনরোধে উইমেন সাপোর্টের মাধ্যমে পারিবারিকভাবে নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদান করায় জেলাব্যাপী নারী ও শিশু নির্যাতন কম হয়েছে। এছাড়াও  সম্প্রতি দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে সারাদেশের তুলনায় লক্ষ্মীপুর জেলায় সহিংসতা কম হওয়ায় ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় এবং লক্ষ্মীপুর জেলাকে শান্তিপূর্ণ জেলা হিসেবে উপহার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে এ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন:
জঙ্গিবাদকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম