ভারতে পিটিয়ে হত্যা করা বাংলাদেশির লাশ কুমিল্লা সীমান্তে হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫

কুমিল্লা ভারতের ত্রিপুরায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা এক বাংলাদেশির লাশ কুমিল্লা সীমান্তের বুড়িচং উপজেলার চড়ানল এলাকায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি হস্তান্তর করে। লাশ গ্রহণ করেন বুড়িচং থানা পুলিশ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) শংকুচাইল বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম আহমেদ।
নিহত জসিম উদ্দিন (৪৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের কলমাছড়া থানার হায়দরাবাদ গ্রামে বুধবার ভোরে চোর সন্দেহে জসিম উদ্দিনকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় বিএসএফ। পরে স্থানীয় হাসপাতালে বিকালে সে মারা যায়।

এদিকে নিহতের ভাই নুর আলম পুলিশকে জানিয়েছে, জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। ৫/৬দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম