মনগড়া তথ্যের বই শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে: ড. মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৭, ১৮:১৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

ড. মোশাররফ ফাউন্ডেশনের অগ্রযাত্রার ১৫ বছর উপলক্ষে মেধাবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মাঝে ড. মোশাররফ হোসেন আজগুবি তথ্যে ভরা বই দিয়ে সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘অসংখ্য ভুল বানান, মনগড়া তথ্যের বই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত  করছে।’ শনিবার কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে তার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের  ১৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। নির্লজ্জ দলীয়করণে শিক্ষাক্ষেত্রে চরম বিশৃঙ্খলা চলছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকার বাহবা নিতে গিয়ে ঘটেছে উল্টো। সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও নির্লজ্জ দলীয়করণে গণতন্ত্র ও অর্থনীতির মতো শিক্ষাব্যবস্থাও চরম হুমকির মুখে পড়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিদ্যমান সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়তে সরকার এগিয়ে না আসায় জনমনে উৎকণ্ঠা বাড়ছে। সরকারের দুঃশাসনে দেশ একটি ভয়াল জনপদে রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কিত। জনগণ ভালো নেই। মানবেতর দিন কাটাচ্ছে। দেশকে শান্তি ও প্রগতির পথে এগিয়ে নিতে জাতীয় ঐক্য জরুরি।’

কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মো. নুরুল আমীন, ড. মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব হোসেন, একেএম শামসুল হক, আবুল হাশেম চেয়ারম্যান, দেলোয়ার হোসেন মিয়াজী, নূর মোহাম্মদ সেলিম সরকার, নুরুল আমিন নাঈম সরকার, মাহবুবুল আলম মোহন, ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এমএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম