ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৮:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:০০

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ শফিকুল ইসলাম (৩০)  নামে এক ইজতেমা ফেরত যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ শহীদ আব্দুল হালিম রেলসেতুর নিচে মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই যুবক নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা নাগাদ নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে আজকে শহীদ আব্দুল হালিম রেলসেতুর নিচে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত শফিকুল ইসলাম  ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি শহরের বর্ডার বাজার এলাকায় মুরগির ব্যবসা করতেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, রবিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ওই যুবক টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ রেলসেতু এলাকায় ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

/বিটি/

আরও পড়ুন:

নূর হোসেন ও র‌্যাবের কমান্ডার তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

যেভাবে ট্রাকের হেলপার থেকে গডফাদার

নূর হোসেনের সহযোগীরা এখনও সক্রিয়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী