মিতু হত্যাকাণ্ড: অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ২২:১১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২৩:৫১

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় বাকলিয়া থানায় দায়ের করা অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।  বুধবার মহানগর দায়রা জজ শাহে নুর এর আদালতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)র ডিবির অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান এ সাক্ষ্য দেন। আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।

মোহাম্মদ কামরুজ্জামান মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার অস্ত্র মামলার সাক্ষী। 

আদালত সূত্রে জানা গেছে, আজ আদালতের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়াতে মামলার সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণ নেওয়া সম্ভব হয়নি।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমি আদালতকে জানিয়েছি, উদ্ধার অস্ত্রগুলো মিতু হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।’  

উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৮ জুন রাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে এহতেশামুল হক ভোলাকে ও মনিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে .৩২ বোর ও ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল দুটো উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম