ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

ফেনী প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ০০:০২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০০:০৭

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কালাম প্রকাশ ভাগিনা কালাম (৩০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরদরবেশ ইউপির ইটালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামের বাসিন্দা।

র‌্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, সন্ধ্যায় ইটালি মার্কেট এলাকায় র‌্যাবের টহলদলকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গুলি চালায়। পরে র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে আবুল কালাম নিহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবুল কালামের বিরুদ্ধে খুন ও বিভিন্ন অপরাধে থানায় ৩০টি মামলা রয়েছে।

লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি হুমায়ুন কবীর।   

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম