নাসিরনগরে হামলা: ইউপি চেয়ারম্যান আঁখি সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৪১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় অভিযুক্ত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ জানুয়ারি উপ-সচিব স্বাক্ষরিত এই অফিস আদেশটি সোমবার দুপুরে নাসিরনগর উপজেলা নিবার্হী অফিসারের কাছে পৌঁছেছে। আতিকুর রহমান আঁখি

নাসিরনগরের ইউএনও মো. লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, চিঠিটি আজ আমাদের হাতে এসেছে। চিঠির প্রেক্ষিতে ইউপি সদস্য শেখ দ্বীন ইসলামকে প্রথম প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তিনি ছাড়াও প্যানেল চেয়ারম্যানরা হলেন- ইউপি সদস্য প্রফুল্লা দাশ ও শাহানা বেগম।

মন্ত্রণালয়ের ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনাটি চাঞ্চল্যকর। উক্ত ঘটনায় দেওয়ান আতিকুর রহমান আঁখির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার হয়ে তিনি বন্দি আছেন, তার এরুপ কাজ ক্ষমতার অপব্যবহার। ফলে ইউনিয়ন পরিষদ আইনের ৩৪(১) ধারা মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। ঘটনার অন্যতম হোতা হিসেবে ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে পুলিশ দুই দফায় তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে। এতে নানা চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান