মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের সুফল নিয়ে সন্দেহ আছে: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮

সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম প্রকল্পের সুফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অন্য ভাষার শিক্ষক দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করলে তা আলোর মুখ দেখবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

রাঙামাটিতে সেভ দ্য চিলড্রেন এর উদ্যোগে বাস্তবায়িত শিশুর ক্ষমতায়ন, মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম প্রকল্পের সমাপনী সভায় বুধবার তিনি এই কথা বলেন। রাঙামাটির আশিকা মানবিক সংস্থার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সন্তু লারমা।

তিনি বলেন, ‘সরকার মাতৃভাষা শিক্ষা চালু করলেও সব জনগোষ্ঠীর শিক্ষক না থাকায় এই কার্যক্রম মুখ থুবড়ে পড়তে পারে। সরকারের কাছে আমরা বার বার দাবি জানিয়েছি, মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অন্য ভাষাভাষীর শিক্ষক নেওয়া হলে তা আলোর মুখ দেখবে না। নির্দিষ্ট জনগোষ্ঠীর শিক্ষক না থাকায় এর সুফল কতটুকু আসবে তা নিয়ে আমি সন্দিহান।’ তিনি সরকারের কাছে নিজস্ব জনগোষ্ঠীর পর্যাপ্ত শিক্ষক নিয়োগেরও দাবি জানান।

আশিকা মানবিক সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, সেভ দ্য চিলড্রেন এর এডুকেশন সেক্টরের পরিচালক বুশরা জুলফিকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান। সভা শেষে সনদপত্র বিতরণ করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 

আমার কোনও দুঃখ নাই, কষ্ট নাই: জন্মদিনে অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের