কুবিতে ক্লাস-পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

কুমিল্লা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৮:২৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:৪১

কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ ক্লাস ও পরীক্ষার দাবিতে বুধবার সকাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এদিকে গত চার দিন ধরে ছয় দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছেন কুবি শিক্ষক সমিতি। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনা, ১ আগস্ট ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচারকরাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

বুধবার ক্লাস ও পরীক্ষার দাবিসহ মোট ১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় প্রশাসনকে  দ্রুত সংকট নিরসন করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অষ্টম ব্যাচের শিক্ষার্থী মো. নওশাদ উল্লাহ বলেন, ‘শিক্ষকদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। শিক্ষকদের এ গ্রুপের কাছে গেলে ওই গ্রুপের কাছে পাঠানো হচ্ছে। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।’ 

শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন, ‘ ছয় দফা দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা আন্দোলন থেকে সরে আসবো।’

শিক্ষকদের ছয় দফা দাবির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমিও সমস্যার দ্রুত সমাধান চাই। শিক্ষক সমিতিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি।’

/এফএস/ 

আরও পড়ুন- 

আমার কোনও দুঃখ নাই, কষ্ট নাই: জন্মদিনে অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম