অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৩০

দুদক অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হায়দার মোল্লাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।  
দুদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার মোল্লাকে আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে গ্রেফতার করে। তার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী গ্রামে।

দুদক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার মোল্লাসহ অন্যান্যরা পেনশনধারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর মোতাহার হোসেন মোল্লার নামে কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নূরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন। এ ঘটনার পর আজ তাকে গ্রেফতার করে দুদক। তাকে আদালতে সোপর্দ করা হবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম